আমাদের কথা
চান্দপুর উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলাধীন ১০নং বিসকা ইউনিয়নের চান্দপুর গ্রামে অবস্থিত একটি স্বনাম ধন্য ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান । এটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি এমপিও ভূক্ত প্রতিষ্ঠান। গ্রামীণ পরিবেশে শান্ত ও নিবিড় ছায়া ঘেরা প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানে প্রায় ছয়শত শিক্ষার্থী অধ্যয়ন করছে। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী দ্ধারা শ্রেণি কার্যক্রম পরিচালিত হয় ।
সংক্ষিপ্ত ইতিহাস
ঐতিহ্যবাহি চান্দপুর উচ্চ বিদ্যালয়টি ১৯৬৭খ্রি. প্রতিষ্ঠিত হয়। মরহুম সামছ উদ্দিন সরকার, পিত- মোঃ আছমাইল সরকার সাহেব নিজ গ্রাম চান্দপুরের নামে নামকরণ করেন। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যান্ত সুনামের সাথে অত্র এলাকায় শিক্ষার আলো বিস্তারে ভূমিকা রেখে আসছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
গ্রামীণ অবহেলিত জনগোষ্ঠিকে দেশাত্ববোধে উদ্ভোদ্ধ সৎ, নিষ্ঠাবান ও আদর্শ নাগরিক তৈরি।